ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার ও আশুলিয়ায় একদিনে তিনটি ধর্ষণের ঘটনা, ক্ষুব্ধ এলাকাবাসী

সাভার ও আশুলিয়ায় একদিনে তিনটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় দুইজন ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ|

পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়ার নৈহাটি এলাকায় ১৩ বছরের এক শিশু বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে গেলে অভিযুক্ত পশুরাম মনিদাস তার স্ত্রী তপসা রানীর সহযোগীতায় ১৩ বছরের ওই শিশুকে হত্যার হুমকি ধামকি দিয়ে ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অপরদিকে আরেক ঘটনায় আশুলিয়ায় ১০ বছরের এক মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন|

গতকাল রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে| পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে অভিযুক্তকে আটক করে|

গ্রেপ্তারকৃত সৎ বাবার নাম জহুরুল ইসলাম (২৭)| তিনি পেশায় একজন অটোরিকশাচালক|

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগী ওই মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে তার সৎ বাবা জহুরুল। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এসে জহুরুল ইসলামকে আটকে রাখে| পরে স্থানীয়রা আশুলিয়া থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে একের পর এক ধর্ষণের ঘটনায় এলাকা জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এ সময় তারা ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে।

ট্যাগ:

আপডেট সময়: ০৩:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬