ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠিত

মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, তাদের উৎসাহ বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করতে সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, সাভার শাখার উদ্যোগে সাভারের মামুন পার্টি প্যালেস অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির নেতা ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগায়। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, সাভার শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

আপডেট সময়: ০৪:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬