
সাভারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৯ জুন রোববার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা – ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
এ সময় তিনি বলেন, শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত টিকাদানের কোনো বিকল্প নেই। তিনি অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান,
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাউফুর রহমান পরাগ 














