ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

সদ্য ঘোষিত কমিটি গঠনের মাত্র ২১ দিনের মাথায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (কেন্দ্রীয় সংসদ)।

শুক্রবার কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৫ জুন ঢাকা জেলা উত্তর শাখার অধীন সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মাহাবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক করা হলে শুরু থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।

সামিরের বিরুদ্ধে মাদক ব্যবসা, হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল। এসব অভিযোগ থাকা সত্ত্বেও তাকে সাধারণ সম্পাদক করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা দেখা দেয়।

অবশেষে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ছাত্রদল। এ সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তবে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে সামিরের বিরুদ্ধে কী ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

ট্যাগ:

আপডেট সময়: ০৯:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬