ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে সড়ক দুর্ঘটনায় ফুড বেল্ট বিক্রেতা নিহত, ঘাতক যানবাহটি শনাক্ত হয়নি

ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় হুমায়ন কবির (৪০) নামে এক ফুড বেল্ট বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে সাভার-ঢাকা আরিচা মহাসড়কের পুরাতন ওভারব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ন কবির পরিবারসহ সাভারের মজিদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি ওই এলাকায় ফুড বেল্ট বিক্রির ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হুমায়ন কবির মহাসড়ক পার হওয়ার সময় আরিচাগামী একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক যানবাহটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক যানবাহনটি শনাক্তে কাজ করছে।

ট্যাগ:

আপডেট সময়: ১২:০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬