ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ইন্তেকাল

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন। আজ (সোমবার, ১ জুন) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মহানায়ক হিসেবে পরিচিত এবং শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করার ক্ষেত্রে তার ঐতিহাসিক ভূমিকা রয়েছে।
তিনি পাঁচবারের অধিক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বিভিন্ন মেয়াদে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
ট্যাগ:

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ইন্তেকাল

আপডেট সময়: ০৬:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬