ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে কুশুরা ইউনিয়নে কমিউনিটি পুলিশিং উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আশরাফুল আলম :
  • আপডেট সময়: ১২:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • 41
ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে মাদক, জুয়া, চুরি, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে সোমবার (২০এপ্রিল) দুপুরে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কুশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই। বৈঠকে নেতৃত্ব দেন কুশুরা ইউনিয়নের বিট কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
উঠান বৈঠকে ছাত্র, যুবক, পেশাজীবীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সামাজিক অপ’রাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সমাজ থেকে অপ’রাধ নির্মূল করতে হলে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম, কুশুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কুশুরা বাজার বণিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম, কুশুরা ইউনিয়ন সহকারী বিট কর্মকর্তা এ এস আই মাহাবুব রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৈঠকে অংশগ্রহণকারীরা মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
ট্যাগ:

ধামরাইয়ে কুশুরা ইউনিয়নে কমিউনিটি পুলিশিং উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময়: ১২:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬