
আজ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকায় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করে জনাব আলহাজ্ব তমিজ উদ্দিন আহমেদ, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-২০।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ধামরাই, ঢাকা, জনাব মোঃ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার,ধামরাই, ঢাকা সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সকল অভিভাবকদের প্রতি অনুরোধ—নির্ধারিত সময়সূচি অনুযায়ী আপনার সন্তানকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন এবং এই জনস্বাস্থ্য কার্যক্রমকে সফল করুন।
সুস্থ শিশু, নিরাপদ ভবিষ্যৎ—এটাই আমাদের অঙ্গীকার।
আশরাফুল আলম : 










