ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের হেমায়েতপুরে মাদ্রাসা ছাত্রদের মধ্যে মারামারি, একজন নিহত

সাভার থানাধীন হেমায়েতপুর যাদুরচড় এলাকায় সাওতুল কুরআন মাদ্রাসার আবাসিক কক্ষে দুই ছাত্রের মধ্যে মারামারির ঘটনায় গোলাম রহিম (১৩) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রাত আনুমানিক ১১টার দিকে গোলাম রহিম ও অপর এক ছাত্রের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় রহিম। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায় এবং অবস্থার অবনতি হলে আজ ভোর ৪টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ট্যাগ:

আপডেট সময়: ০১:০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬