ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৫ জন ও ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

 ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চক্রের সদস্য মিলিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ১৩ এপ্রিল রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানার দেওগাঁ এলাকায় অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ নুর আলম বাবু (৩৬), মোঃ রায়হান হোসেন ইমন (২৪), মোঃ তুহিন (২৭) এবং মোঃ শাকিব হাসান (২৩)। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
অপরদিকে, একই দিনে রাত ১২টা ৪৫ মিনিটে ফুলবাড়িয়া এলাকায় আরেকটি অভিযানে মোঃ রমজান আলী (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
এছাড়া, একই দিন রাত ৯টা ৩০ মিনিটে সাভার ও ধামরাই থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাইদুল ইসলাম (২৬), মোঃ বাপ্পী গাজী (২৮) এবং আঃ আলীম ওরফে হালিম (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে একাধিক আসামীর বিরুদ্ধে পূর্বে বিভিন্ন মাদক ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নুর আলম বাবু ও শাকিব হাসানের বিরুদ্ধে একটি করে, সাইদুল ইসলামের বিরুদ্ধে ৫টি, বাপ্পী গাজীর বিরুদ্ধে ৩টি এবং আলীম ওরফে হালিমের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবির এই ধারাবাহিক অভিযান মাদক ও ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ট্যাগ:

আপডেট সময়: ০৫:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬