ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে সবুজ আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের ঢাকা জেলা কমিটি গঠনের লক্ষ্যে সাভারের সিটি সেন্টারে চতুর্থ তলায় দিগন্ত রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার। সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পলিটিক্স ও গভর্নমেন্টের শিক্ষার্থী ও ঢাকা জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুব শক্তির সাবেক আহবায়ক সেঁজুতি হোসাইন।
আলোচনা শেষে সবুজ আন্দোলনে নতুন সদস্য হিসেবে যোগদান করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সংগঠক ও ঢাকা জেলা উত্তরের সাবেক যুগ্ম- সদস্য সচিব আশিক চৌধুরী, মাগুরা জেলা যুগ্ম আহ্বায়ক বিএম ফররুক আহমেদ, ঢাকা উত্তর জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব হেলেন জাহাঙ্গীর, সাভার উপজেলার সাবেক যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ আকাশ, শাহাদাত হোসেন সায়েম। দ্রুত নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে ঢাকা জেলা আহ্বায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান অতিথি বলেন, ঢাকা উত্তর জেলার সাভার আশুলিয়া ধামরাই থানা বর্তমান সময়ে জন অধ্যুষিত। অপরিকল্পিত শিল্পায়নের ফলে খাল ও নদী দখল দূষণে জর্জরিত। গার্মেন্টস শিল্পের অপরিশোধিত কেমিক্যাল বর্জ্য সরাসরি নদীতে পড়ায় নদীর পানির দূষণের মাত্রা ভয়ংকর আকার ধারণ করে। সবুজ বৃক্ষ কমতে কমতে পাঁচ ভাগের নিচে এসে দাঁড়িয়েছে। নারী ও শিশু জীবনমান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রঞ্জু শেখ, বর্তমান কথার সাভার উপজেলা প্রতিনিধি বাহারুল ইসলাম।
ট্যাগ:

সাভারে সবুজ আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৯:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬