ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে হঠাৎ বন্ধ টেক্সওয়ার্ল্ড নিটওয়্যার লিমিটেড, বিপাকে শতাধিক শ্রমিক

  • আশরাফুল আলম :
  • আপডেট সময়: ০৬:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • 111
 ধামরাই উপজেলার সুতিপাড়া এলাকায় অবস্থিত Texworld Knitwear Limited কারখানাটি পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখতে পান, কারখানার গেট বন্ধ এবং ভেতরে প্রবেশে তাদের বাধা দেওয়া হচ্ছে। এতে করে বিপাকে পড়েছেন শতাধিক শ্রমিক।
শ্রমিকদের অভিযোগ, কোনো প্রকার নোটিশ বা পূর্ব ঘোষণা ছাড়াই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে, যা শ্রম আইন পরিপন্থী। তারা দ্রুত কারখানা খুলে দেওয়া এবং তাদের বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবি জানান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শ্রমিকরা।
ট্যাগ:

ধামরাইয়ে হঠাৎ বন্ধ টেক্সওয়ার্ল্ড নিটওয়্যার লিমিটেড, বিপাকে শতাধিক শ্রমিক

আপডেট সময়: ০৬:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬