
ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় এ দিবস পালন করা হয়। বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস উপলক্ষ্যে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় র্যালিতে উপজেলার বিভিন্ন স্কুলের স্কাউটের সঙ্গে জড়িত শিক্ষক ও কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আল মামুন বলেন, স্কাউট শিক্ষার্থীদের জন্য আরও বেশি কাজ করতে হবে যেন তারা ভালো প্রশিক্ষণ পেয়ে বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় কাজ করতে পারে। প্রতিটি স্কুলেই একটি শক্ত স্কাউট দল গঠন করা হবে।
আশরাফুল আলম : 










