ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ধামরাইয়ে তেল সরবরাহ, কমেছে ভিড় ও বিশৃঙ্খলা

ধামরাইয়ের জাহানারা ফিলিং স্টেশনে তেল নিতে আসা চালক ও মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশন—বোরাক ফিলিং স্টেশন, করিম ফিলিং স্টেশন ও জাহানারা ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রোল বিক্রি শুরু হয়েছে।
তবে এবার সরবরাহ কার্যক্রমে রয়েছে কঠোর নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা। গত ৬ এপ্রিল ধামরাই উপজেলা প্রশাসন থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়—যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল আরোহীদের জন্য বাধ্যতামূলক হেলমেট ছাড়া কোনোভাবেই তেল প্রদান করা হবে না।
প্রশাসনের এ সিদ্ধান্ত বাস্তবায়নে আজ সকাল থেকেই মাঠে সক্রিয় রয়েছে ধামরাই থানা পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিটি স্টেশনে তেল নিতে আসা চালকদের কাগজপত্র যাচাই করা হচ্ছে সতর্কতার সঙ্গে।
ধামরাই থানার এসআই শাহিন জানান, “প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের ফলে আগের তুলনায় অনেক বেশি শৃঙ্খলা ফিরে এসেছে। অপ্রয়োজনীয় ভিড় কমেছে এবং বাইকারদের উপস্থিতিও অন্যান্য দিনের তুলনায় কম দেখা যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, অতীতের মতো হুড়োহুড়ি বা বিশৃঙ্খলার চিত্র নেই। নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন গ্রাহকরা। স্থানীয়দের মতে, প্রশাসনের কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি বলেন, ধামরাই উপজেলায় স্বাভাবিক হতে শুরু করেছে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা। এ ধরনের তদারকি অব্যাহত থাকলে ভবিষ্যতেও ধামরাইয়ের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় থাকবে।
ট্যাগ:

আপডেট সময়: ১২:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬