ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় স্কুলছাত্রী নিখোঁজ, শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় এক নবম শ্রেণির স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাইভেট শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া এবং বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মা আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ গাজীরচট এলাকার বাসিন্দা মোছাঃ সাহিদা আক্তারের (৪০) মেয়ে মোছাঃ তাইবা আক্তার স্বর্ণা (১৪) স্থানীয় গাজীরচট মডেল হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। একই স্কুলের শিক্ষক পরিচয়ে অভিযুক্ত মোঃ আতিকুর রহমানের কাছে সে প্রাইভেট পড়ত।
গত ৩০ মার্চ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি স্বর্ণা। পরে স্কুলে গিয়ে খোঁজ নিতে গেলে অভিযুক্ত আতিকুর রহমান বিষয়টি এড়িয়ে গিয়ে নানা তালবাহানা করতে থাকেন, যা পরিবারকে আরও সন্দিহান করে তোলে।
অভিযোগে আরও বলা হয়, নিখোঁজ হওয়ার সময় স্বর্ণা তার পরিবারের অজান্তে ঘরে থাকা নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। পরিবারের দাবি, এই পুরো ঘটনা পরিকল্পিত এবং অভিযুক্তরা কৌশলে তাকে প্রলুব্ধ করে এসব সম্পদ হাতিয়ে নিয়েছে।
ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্ত আতিকুর রহমান ভুক্তভোগীর বাসায় এসে উল্টো মেয়ের সন্ধান দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি অসংলগ্ন ও ঘোরানো কথা বলতে থাকেন, যা তার সম্পৃক্ততার সন্দেহ আরও জোরালো করে।
ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্তরা—আতিকুর রহমান, মোজাম্মেল ও মাসুদ—মিলে পরিকল্পিতভাবে স্বর্ণাকে ফুঁসলিয়ে নিয়ে গেছে। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের প্রশ্ন—একজন শিক্ষকের ছদ্মবেশে যদি এমন ন্যাক্কারজনক ঘটনার অভিযোগ ওঠে, তাহলে শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগ:

আপডেট সময়: ১০:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬