
ধামরাইয়ে সেলফি পরিবহনের ধাক্কায় মোখলেছুর রহমান (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।
সোমবার বিকেলে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহত মোখলেছুর রহমান ধামরাইয়ের কালামপুর এলাকার দেওনাই গ্রামের মৃত মিন্টু মিয়ার ছেলে। তিনি দুপুরের দিকে পরিবারের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন বলে জানা যায়।
গোলড়া হাইওয়ে পুলিশ জানান, বিকেল পাঁচটার দিকে কালামপুর বাসস্ট্যান্ডে অজ্ঞাত পরিবহন চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে খবর পেলে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ। পরে নিহত মোখলেসুর রহমানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক বলেন, বিকেলের দিকে খবর পাই কালামপুর বাসস্ট্যান্ডে পরিবহনের চাপায় নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আশরাফুল আলম : 










