ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সাভার মডেল থানার নামা গেন্ডা এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে ইউসুফ আজাদ মিলন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন ২৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইউসুফ আজাদ মিলনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।

ট্যাগ:

আপডেট সময়: ০১:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬