ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শিক্ষার্থীকে মারধর, বাংলাদেশ বেতারের কর্মচারী গ্রেপ্তার

আশুলিয়ায় ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নঈম জং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
একই ঘটনায় জড়িত অপর আসামি লোকমান পলাতক রয়েছেন। দুজনই বাংলাদেশ বেতারের আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনির তৃতীয় শ্রেণির কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ভোররাতে তাকে কবিরপুর রেডিও কলোনি এলাকা থেকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, বুধবার সকালে আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনিতে অনুপ্রবেশের অভিযোগ তুলে স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করে লাঠি দিয়ে মারধর করেন নঈম জং ও লোকমান। পরে গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীর স্বজনরা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ নঈম জংকে গ্রেপ্তার করে। পলাতক আসামি লোকমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ট্যাগ:

আপডেট সময়: ০৫:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬