ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাই ও সাভারে ডিবির বিশেষ অভিযান: ২২১ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ধামরাই এবং বুধবার (২২ এপ্রিল) প্রথম প্রহরে সাভার এলাকা থেকে তাদের আটক করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের বিশেষ নির্দেশনায় এবং ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​মঙ্গলবার রাত ৮:৩০ মিনিটের দিকে ডিবি উত্তর-এর এসআই (নিঃ) শেখ মফিজুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল ধামরাই থানা স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকাসহ মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু (২৮) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা। আটক মোস্তাফিজুর নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া এলাকার বাসিন্দা।
​অপর একটি অভিযানে বুধবার রাত ১২:১৫ মিনিটের দিকে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সাভার মডেল থানাধীন মইস্তাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— সাদিকুল ইসলাম শ্রাবন (২০) এবং তার পিতা নাহিদুল ইসলাম মালু (৪৫)। উদ্ধারকৃত এই ইয়াবার বাজারমূল্য প্রায় ২১ হাজার ৩০০ টাকা।
​তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে একটি মামলা এবং সাদিকুল ইসলাম শ্রাবনের বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা রয়েছে।
​ডিবি (উত্তর) সূত্রে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগ:

আপডেট সময়: ০৫:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬