
ধামরাই থানার রোয়াইল ইউনিয়নের সুংগরচর বাজারের পাশে গতকাল শনিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফজল আলী (৬০), তার স্ত্রী আমেনা বেগম (৫০), বড় ছেলে ওমর আলী (৪৫), মেজ ছেলে রবিউল (৩৫) এবং ছোট ছেলে মনির কে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা।
আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ফজল আলীর স্ত্রী ও মেজ ছেলের অবস্থা আশংকাজনক। জানা যায় স্থানীয় সন্ত্রাসী বাহিনী আহতদের জমি দখলের পায়তারা করতেছিলো এতে তারা বাধা দিলে গতকাল শনিবার ফজল আলী তার পরিবার নিয়ে দাওয়াতে যাওয়ার সময় উৎপেতে থাকা সন্ত্রাসী বাহিনী ধারালো রামদা দিয়ে তাদের উপর ঝাপিয়ে পরে এলোপাতাড়ি কুপাতে থাকে। এতে গুরুতর আহত হয় ফজল আলী ও তার পরিবার। ধামরাই থানা পুলিশ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আশরাফুল আলম : 










