ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিনবাজারে গ্যাস সংযোগ চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

সাভারের আমিনবাজার এলাকায় প্রায় ১০ মাস ধরে বন্ধ থাকা বৈধ গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার দুপুরে আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক ভুক্তভোগী গ্রাহক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা দ্রুত গ্যাস সংযোগ চালুর দাবি জানান এবং দীর্ঘদিন ধরে ভোগান্তির চিত্র তুলে ধরেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বৈধ সংযোগ থাকা সত্ত্বেও অজানা কারণে দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, ফলে রান্না ও দৈনন্দিন কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।
স্থানীয়দের দাবি, দ্রুত সমস্যা সমাধান করে গ্যাস সংযোগ চালু না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
ট্যাগ:

আপডেট সময়: ০৫:০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬