ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ছাত্রদল নেতা রাহাতকে কুপিয়ে জখম।

 সাভারের দেওগাঁ এলাকায় ইউনিয়ন ছাত্রদল নেতা রাহাতকে প্রকাশ্যে কুপিয়ে গুরুত্বর জখম করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাজল (২৫) নামের এক দুর্বৃত্তকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে দেওগাঁ এলাকায় ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত অতর্কিতে ছাত্রদল নেতা রাহাতের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সাভার মডেল থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুরে ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত কাজলকে আটক করা হয়।
ট্যাগ:

সাভারে ছাত্রদল নেতা রাহাতকে কুপিয়ে জখম।

আপডেট সময়: ০৬:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬