ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের বিরুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বাড়িওলার বিরুদ্ধে

সাভারের বিরুলিয়া ইউনিয়ন এলাকায় ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার এমটাই অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। এঘটনার পর থেকে অভিযুক্ত বাড়িওয়ালা পলাতক রয়েছে। গত ৬ই এপ্রিল রাতে সাভার উপজেলাধীন বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এঘটনা ঘটে।পুলিশের তথ্যসূত্র অনুযায়ী জানা যায়, রাতে জোরপূর্বক ভাড়া ঘরে ৭ বছরের ওই শিশু কে ধর্ষণ করেন বাড়িওয়ালা আব্দুল বারেক। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা মাকে ধর্ষণের বিষয়টি জানান।পরবর্তী ওই রাতেই সাভার মডেল থানায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার বিরুদ্ধেনারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্ত ভোগী পরিবার। এছাড়া ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ট্যাগ:

আপডেট সময়: ০৬:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬