
আশুলিয়ায় তুরাগ নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিকেলে আশুলিয়া ইউনিয়নের তুরাগ নদীর রুস্তমপুর এলাকায় এ মানববন্ধন করেন এলাকাবাসীরা। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষজন হাতে হাত ধরে অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে এসময় এলাকাবাসীরা জানান, তুরাগ নদীর উপর আশুলিয়া উত্তরা ব্রিজ না থাকায় কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। কেউ অসুস্থ হলে সময়মত হাসপাতালে নেওয়া যায় না এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না অনেক সময় নদীতে নৌকা ডুবেও হতাহতের ঘটনা ঘটে। পরে আজ ব্রিজের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। এসময় তারা ব্রিজটি হওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হস্তক্ষেপ কামনা করেন।
রাউফুর রহমান পরাগ : 










