ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের হেমায়েতপুর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

 সাভারের হেমায়েতপুরের কান্দার চর এলাকার একটি হাউজিং প্রকল্প থেকে শহিদুল ইসলাম (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত শহিদুল ইসলাম ঝিনাইদহ জেলার চরমোরাইত এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাউজিং এলাকার একটি নির্জন স্থানে রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সাভার মডেল থানার এক কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ট্যাগ:

সাভারের হেমায়েতপুর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময়: ০৯:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬