
আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে আশুলিয়া থানার ঘোষবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে মোঃ সুমন ভূইয়া (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেন।
গ্রেফতারকৃত সুমন ভূইয়ার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ৫ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মোঃ রবিউল ইসলাম সিয়াম : 










