
আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়ে নতুন বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন ঢাকা-২০ (ধামরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন।
শনিবার বিকেলে যাদবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় দলীয় নেতাকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন আলহাজ্ব তমিজ উদ্দিন।
এ সময় আলহাজ্ব তমিজ উদ্দিন আরো বলেন, আমার দৃঢ় বিশ্বাস ধামরাই এর মানুষ আগামী নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করবে। এ সময় তিনি সবাইকে ভোটের দিন ঘর থেকে বের হয়ে নিজের মূল্যবান ভোট প্রয়োগ করার আহ্বান জানান কারণ আপনার একটি ভোটই বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ।
অত্র সভায় সভাপতিত্ব করেন-জনাব ইজ্জত আলী, সাধারণত সম্পাদক লাবু মিয়া, কৃষক দলের সভাপতি মোঃ কোবির হোসেন, আব্দুল আজিজ, নান্নু মিয়া, ৯ নং ওয়ার্ড যাদবপুর ইউনিয়ন বিএনপি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আশরাফুল আলম 











