ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে এখনো লেবুর দামে আগুন, ক্ষুব্ধ ক্রেতা

  • সাইফ মাহমুদ
  • আপডেট সময়: ০৮:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 12
রমজান শুরুর সাত দিন আগে থেকেই লেবুর দাম বাড়তে শুরু করে। পবিত্র রমজানের ৬ রোজা পার হলেও এখনো কমেনি সেই দাম। সাভারের অন্যতম বৃহৎ কাঁচাবাজার সাভার গেন্ডা কাঁচা বাজার-এ গিয়ে দেখা যায়, লেবুর দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।
ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন। গত সপ্তাহেও যে লেবু প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বাজারে আসা কয়েকজন ক্রেতা। অনেকেই বলেন, ইফতারিতে লেবু একটি অপরিহার্য উপাদান হওয়ায় বাধ্য হয়েই বেশি দামে কিনতে হচ্ছে।
বাজারের একাধিক বিক্রেতা জানান, পাইকারি বাজারে দাম বাড়ার কারণেই খুচরা বাজারে প্রভাব পড়েছে। তারা দাবি করেন, সরবরাহ কিছুটা কম এবং চাহিদা বেশি থাকায় দাম স্বাভাবিকভাবেই বেড়েছে। তবে ক্রেতারা এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে, রমজানকে কেন্দ্র করে প্রতিবছর একই চিত্র দেখা যায়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, বাজার তদারকি জোরদার না করলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে রমজানের বাকি দিনগুলোতে সাধারণ মানুষ স্বস্তিতে বাজার করতে পারেন।
রমজানের শুরুতেই এমন ঊর্ধ্বমুখী দামে দুশ্চিন্তায় পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। এখন দেখার বিষয়, প্রশাসনের নজরদারি বাড়লে লেবুর দাম আদৌ কমে কিনা।
ট্যাগ:

সাভারে এখনো লেবুর দামে আগুন, ক্ষুব্ধ ক্রেতা

আপডেট সময়: ০৮:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬