আজ মঙ্গলবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড এর পাড়াগ্রাম স্ট্যান্ড এবং নৈহাটি বাজার ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এর দিকনির্দেশনায় ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ওর লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আব্দুল মালেক।