সাভার ও আশুলিয়াকে সন্ত্রাস, চাঁদাবাদ ও মাদকমুক্ত আধুনিক এলাকা গড়ে তুলবো বলে মন্তব্য করেছেন ঢাকা - ১৯ সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বুধবার (২৮/০১/২৬ ইং) সকাল থেকে সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় নির্বাচনে ধানের শিষে ভোট দেওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, বিগত ১৭ বছর সাভার আশুলিয়ার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করলে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করে আধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে মানুষের জীবনের উন্নতি ও নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।