ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুলকে কে ভোটের মাঠে পূর্ণ সমর্থন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ। গতকাল অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দিলশানা পারুলকে পূর্ণ সমর্থন জানিয়ে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ঢাকা- ১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান।