ঢাকা - ১৯ সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল আজ মঙ্গলবার বিকেলে সাভার পৌরসভা এলাকায় শাপলা কলি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাভার পৌর এলাকায় বিভিন্ন এলাকা ঘুরে জনগণকে আগামী নির্বাচনে চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত সাভার আশুলিয়া গড়তে আগামী নির্বাচনে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।