তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ এবার বিজয়ের রেকর্ড করবে বলে মন্তব্য করেছেন ঢাকা ১৯ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।আজ বুধবার (২১/০১/২৬ ইং) সকালে ঢাকা জেলা নির্বাচনী কর্মকর্তার কাছ থেকে ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া এসব মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আমরা সাভার ও আশুলিয়ার মানুষ ধানের শীষে ভোট দিয়ে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করে ঢাকা- ১৯ আসন বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দিব ইনশাল্লাহ।