
সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাত দুইটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন মশিউর রহমান সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সম্রাটকে গ্রেফতার করা হয়েছিল গতকাল রাতে ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাটের সম্পৃক্ততায় অন্তত ছয়টি হত্যাকাণ্ডের তথ্য মিলেছে। নিহত ছয় অজ্ঞাত ব্যক্তির মধ্যে একজন নারী ৬৫ বছর বয়সী আসমা বেগমের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।
সোমবার দুপুর ১২টায় সাভার মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস এন্ড ট্রাফিক) আরাফাতুল ইসলাম। তিনি বলেন, হত্যাকাণ্ডগুলোর নেপথ্য কারণ ও সহযোগীদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।
রাউফুর রহমান পরাগ 












