ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সাধারণ মানুষের সুরক্ষার লক্ষ্যে সাভার পৌর মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম এর পক্ষ থেকে মশারির বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে এ মশারি বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে মশারি ব্যবহারের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আশরাফ, আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কায়কোবাদ মো. শরিফুজ্জামান এবং হযরতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন খান মিন্টু।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফালান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি নুর ইসলাম মিয়া, বাহাদুর মিয়া, প্রচার সম্পাদক নাসির ওকিল, সহসভাপতি জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আরজু ইসলাম এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকবর মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম, বিএনপি নেতা রাশেদুজ্জামান বাচ্চু, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন মিয়া, নাজমুল আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
এসময় উপস্থিত মশারি গ্রহণকারী সাধারণ মানুষ সাভার পৌর মেয়র পদপ্রার্থী খোরশেদ আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।