যারা মানুষকে খুন গুম করেছে যারা ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে গেছে তাদের আর দেশে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ বিকেলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারের পঞ্চবটি আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন্তব্য করেন। এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ হত্যাকারী দল তারা দেশের মানুষকে হত্যা করে বিদেশে পালিয়ে গেছে তারা আর কোনদিন দেশে ফিরতে পারবে না বলে জানিয়ে
তিনি আরো বলেন, এবারের দুর্গোৎসবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কোথাও কোন বিশৃঙ্খলা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এসময় স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা প্রশাসন মিস ফরিদা খানম, ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী ঢাকার ধামরাই এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।