প্রধানমন্ত্রী তারেক রহমানের আমিনবাজারে আগমন উপলক্ষে প্রটোকলের দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম। পরে তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।