শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার বিকেলে সাভারের কবিরাজ পাড়া এলাকার সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলমের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ৩০০ জনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোলেমান ফকির সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোঃ সোলেমান ফকির সুমন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলমের জন্য সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে মোঃ খোরশেদ আলম নির্বাচিত হলে পৌরবাসীর সেবা করার সুযোগ পাবেন। এ সময় তিনি আরও বলেন, মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানে মাদকাসক্তি, অশ্লীলতা কিংবা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে, তিনি যে-ই হোন না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই এ ধরনের সামাজিক উদ্যোগের অন্যতম লক্ষ্য। উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে গড়ে তুলুক একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সাভার।