প্রাথমিক শিক্ষক নিয়োগে পলিসিগত কিছু বিষয় ছিল যে জায়গা থেকে কিছু ডিসিশন নেওয়া হয়েছে ডিসিশন গুলোর পিছনে কিছু প্রিন্সিপাল ছিল সেটা পরিষ্কার ছিল যাদের দায়িত্ব নেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে এবং আগামী দিনগুলোতে দায়িত্ব আরো সুন্দরভাবে পালন করবে তাদেরকেই নিয়োগ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, শিক্ষক নিয়োগে সেই আঙ্গিকে গতানুগতিক সেগুলোই ফলো করা হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স করা হয়েছে কিছু জায়গায় হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে গণঅভ্যুত্থানের পর কিছু জায়গায় দুর্বলতা তৈরি হয়েছিল তা না সেগুলো দায়িত্ব নিয়েই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যদি কিছু ত্রুটি থেকেই থাকে সেগুলো দায়িত্ব নিয়েই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পূরণ করছে সরকার আশাবাদী সবকিছু ভালোভাবেই হবে জানিয়ে তিনি আরো বলেন, এই মুহূর্তে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সকল সেক্টরে কাজ নিয়েই সরকার কাজ করছে শিক্ষকের অবস্থা মনিটরিং ব্যবস্থারসহ দায়িত্বরত প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে যেটা পুরো ব্যবস্থা গুলোকে তৈরি করা বলেও মন্তব্য করেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।