বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৮/১০/২০২৬ খ্রিঃ তারিখ ১৯:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সিন্ধুরিয়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ গিয়াস উদ্দিন (৩২), পিতা- মোঃ মনু মিয়া, মাতা- মোছাঃ পেয়ারা বেগম, সাং-কালতা, দিঘিরপাড়, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, এ/পি সাং-বক্তারপুর বেদেপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা-মৃত নিয়ামত আলী, মাতা-মোছাঃ নুরজাহান, সাং-ফুকুটিয়া, ইউপি-সোমবাগ, থানা-ধামরাই, জেলা-ঢাকাদ্বয়কে ১৩০ (একশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ১৩ গ্রাম, মূল্য অনুমান ৩৯,০০০/- (ঊনচল্লিশ হাজার) টাকা গ্রেফতার করে।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোঃ গিয়াস উদ্দিন (৩২) এর বিরুদ্ধে ৪ টি মাদক মামলা এবং ২ নং আসামী মোঃ নজরুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে ১ টি অন্যান্য মামলা রয়েছে।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।