সাভার চাপাইন তালতলা থেকে ভূয়া পুলিশ ফয়সালকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে ফয়সাল মুলত ছিনতাইকারী। সাভারের বিভিন্ন জায়গায় পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করতো। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।