সাভারের হেমায়েতপুরের একটি পোশাক কারখানায় ঘটে যাওয়া একের পর এক মর্মান্তিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে কর্মরত পোশাক শ্রমিকরা।
গত ১ অক্টোবর এক নারী শ্রমিকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই, আজ ৫ অক্টোবর আবারও একই ধরনের হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
আজ সকালে কারখানায় কাজে যোগ দেওয়ার পর হঠাৎ মাথা ঘুরে এক নারী শ্রমিক মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও প্রায় ১৮ জন শ্রমিক অসুস্থ বা আহত হওয়ার খবর পাওয়া গেছে।