বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৭ বোতল ফেয়ারডিলসহ ০৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
০৩/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২০:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ নাহিদ (২০), পিতা-মোঃ আমজাদ খান, মাতা- মোসাঃ শাহানাজ আক্তার, সাং- ডাউটিয়া পশ্চিমপাড়া, থানা-ধামরাই, জেলা-ঢাকা, ২। মোঃ শাকিল (২২), পিতা-মোঃ দুলাল, মাতা-আনোয়ারা বেগম, সাং-দেপাশাই, থানা-ধামরাই, জেলা-ঢাকা, ৩। মোঃ আল আমিন (২২), পিতা-মোঃ কামরুজ্জামান, মাতা-রহিমা খাতুন, সাং-দেপাশাই, থানা-ধামরাই, জেলা-ঢাকাদের ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ২০ গ্রাম, মূল্য অনুমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা গ্রেফতার করা হয়।
অপর একটি অভিযানে ০৩/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২২:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। রতন (৩০), পিতা-মৃত আব্দুল আলী, মাতা- মৃত রাবেয়া বেগম, সাং- কলমা উত্তর পাড়া, থানা- সাভার মডেল, জেলা- ঢাকা, ২। জুয়েল ইসলাম@নিলয় (৩০), পিতা- মৃত বিল্লাল হোসেন,মাতা- মোসাঃ বিলকিছ বেগম সাং- দেওগাঁ(পূর্ব পাড়া), থানা- সাভার মডেল, জেলা- ঢাকা,৩। মোঃ আবুল কালাম গাজী@নয়ন (৩৪), পিতা- মোঃ বাচ্চু গাজী, মাতা- সালেহা বেগম, সাং-দেওগাঁ (পূর্ব পাড়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ০৭ (সাত) বোতল ফেয়ারডিলসহ (যাহার ওজন ৭০০মি.লি, মূল্য অনুমান ২১,০০০/- (একুশ হাজার) টাকা গ্রেফতার করা হয়।