সাভার ল্যাবরেটরি কলেজে ২০২৬-২৭ শিক্ষা বর্ষের নবাগত সতীর্থ শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে সাভার পৌর এলাকার গেন্ডা পুকুরপাড় এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাভার ল্যাবরেটরি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ ও সার্টিফিকেট তুলে দেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ সালাহ উদ্দিন।
শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কৃতী শিক্ষার্থীদের স্কলারশিপ ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
জিপিএ ৫ প্রাপ্তদের ১০ হাজার টাকা করে স্কলারশিপ প্রদান করা হয়।