বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১জন ভুয়া ডিবি পরিচয় দানকারী প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকাকালে লঅভিযান পরিচালানা করে ১জন ভুয়া ডিবি পরিচয় দানকারী প্রতারক চক্রের সদস্য গ্রেফতার করে।
০২রা অক্টোবর ২০২৬খ্রিঃ ০৯:০০ ঘটিকায় এসআই (নিঃ) আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ‘এসপি মাহাব্বুব ডিবি’ মোবাইল নং-০১৮৪৭৭৩০৯১৫, এর নাম ও ছবি ইলেট্রনিক ডিভাইসের মাধ্যমে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করিয়া কতিপয় অজ্ঞাত ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় প্রদান করিয়া বিভিন্ন লোকের নিকট চাঁদা দাবি করিয়া আসিতেছিলো। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া । তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত আসামীর অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করিয়া ইং ০২/১০/২০২৬ খ্রি. তারিখ ১৩:২০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল সাকিনস্থ, বাইপাইল টু নবীনগর গামী রাস্তার বাইপাইল আরত সংলগ্ন ব্রীজের উপর ঘটনাস্থলে পৌঁছাইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ভুয়া ডিবি পরিচয় দানকারী প্রতারক চক্রের সদস্য ১। মোঃ জামাল (৪২), পিতা- মোঃ কায়ছার আলী, মাতা- আমেজা, সাং- ডালম্বা, থানা- আদমদিঘী, জেলা- বগুড়া, এ/পি সাং-মোজারমিল শামীম এর বাড়ির ভাড়াটিয়া, থানা-কাশিমপুর, জেলা-জিএমপি,গাজীপুর’কে
১। (ক) ০১(এক) টি হালকা নীল, কালো রংয়ের পুরাতন Symphony মোবাইল যাহার মডেল ATOM যাহার মধ্যে (i) 01773599572 (ii) 01847730915।
2| (খ) ০১(এক)টি হালকা আকাশী রং এর পুরাতন itel মোবাইল যাহার মডেল A50 যাহার মধ্যে 01719738562 সীম সংযুক্ত সহ গ্রেফতার করেন।
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবত হোয়াটসঅ্যাপ আইডি যাহার মোবাইল নম্বর +৮৮০১৮৪৭৭৩০৯১৫ ব্যবহার করিয়া এসপি মাহাব্বুব ডিবি, ফেইসবুক আইডি এসপি মাহাবুব যাহার পেইজ আইডি নাম্বার 1195400513656759 যাহার পেইজ লিংক https://www.facebook.com/share/19HbFZsPq4/ এবং মোবাইল নং-01773599572 ব্যবহার করিয়া আইকন অ্যাপস এর মাধ্যমে তাহার পরিচয় dmp commissioner habibur বলিয়া প্রদান করিয়া অনলাইন প্লাটফর্মে বিভিন্ন লোকের নিকট উর্ধ্বতন পুলিশ অফিসার পরিচয়ে ভয়-ভীতি দেখাইয়া চাঁদা দাবি করিয়া আসিতেছিলো ।
উল্লেখ্য যে, বর্ণিত আসামী মোঃ জামাল (৪২), এর বিরুদ্ধে ০১ টি মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার ক্রাইম ও পেনাল কোড আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।