আশুলিয়ার নরসিংপুরের লালপাহাড় এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মহসিনের বাড়ির প্রায় ১০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার ১ অক্টোবররাত পৌনে ২টার দিকে লালপাহাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, আগুন লাগার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও প্রায় এক ঘণ্টা পর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাড়ির প্রায় ১০টি কক্ষ পুড়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরগুলোর মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।