সাভারে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। সরকারের নির্দেশে আজ এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে সাভার উপজেলা প্রশাসন। সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে সাভার রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এসময় সেখানে ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশা নির্মূলের জন্য স্প্রে করা হয়। এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে।
এসময় রেডিও কলোনি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এইচ এম শাহ আলম মিঞা উপস্থিত ছিলেন। পরে স্কুল মাঠে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করা হয়।