সাভারের আমিন বাজারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নাম্বার আসামি মারুনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১.৩০ মিনিটে আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ জাকির আল আহসান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স-সহ বড়দেশী পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে এসে আলতাব হত্যার এজারভুক্ত আসামি মারনকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে।