ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর আমির ও জামায়াত মনোনীত স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. বশির আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সমাজকর্মী মো. মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মাওলানা মো. মাহমুদুল হাসান। এতে সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুখরেজুল হোসাইন মুকুল।
নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।