তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ১নং ওয়ার্ড শাখা কতৃক আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি, সাংগঠনিক সম্পাদক , ঢাকা জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী জামাল উদ্দিন সরকার, সাবেক চেয়ারম্যান তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ ও সাবেক সভাপতি সাভার উপজেলা বিএনপি। এছাড়াও উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে ঢাকা জেলা যুবদল নেতা শাওন সরকারসহ স্থানীয় বিএনপি, যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।